Vande Bharat: বন্দে ভারতে ফের হামলা, জানালা লক্ষ্য করে ছোড়া হল পাথর, আহত শিশু
ইচ্ছে করেই এই পাথর ছোড়া হয়েছে। উল্লেখ্য, এই ধরনের ঘটনা নতুন নয়, আগেও হামলার শিকার হয়েছে বন্দে ভারত।
নয়াদিল্লিঃ ফের বন্দে ভারতে (Vande Bharat)হামলা। পাথর লেগে আহত শিশু। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বরেলিতে ঘটে এই ঘটনাটি। জানলার কাঁচ ভেদ করে পাথর এসে লাগে শিশুর মাথায়। গুরুতর আহত হয় শিশু। ইতিমধ্যেও গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে রেলের তরফে। জানা গিয়েছে, গন্তব্যের দিকে দূরন্ত গতিতে ছুটছিল ট্রেনটি। এমন সময় রামচৌরা এবং আত্তারামপুরের মাঝে এই ঘটনাটি ঘটে। আচমকাই জানালার কাঁচে এসে লাগে একটি পাথর। জানালার পাশের পায়ের সঙ্গে বসেছিল শিশুটি। তার মাথায় গিয়ে লাগে পাথর। অনুমান ইচ্ছে করেই এই পাথর ছোড়া হয়েছে। উল্লেখ্য, এই ধরনের ঘটনা নতুন নয়, আগেও হামলার শিকার হয়েছে বন্দে ভারত।
বন্দে ভারতে ফের হামলা, জানালা লক্ষ্য করে ছোড়া হল পাথর, আহত শিশু
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Advertisement
Advertisement