Chhattisgarh: ফের তন্ত্রসাধনার বলি! চার বছরের শিশুর গলা কেটে দিলেন বাবা

রবিবার রাতে খাবার খেয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে এক বিছানায় ঘুমিয়েছিলেন কমলেশ। স্ত্রী ঘুমিয়ে পড়লে গভীর রাতে ছেলেকে বাড়ির উঠোনে নিয়ে এসে ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করেন তিনি।

Representational Image (Photo Credit: File Photo)

বলরামপুরঃ চার বছরের শিশুর গলা কেটে দিলেন 'মানসিকভাবে অসুস্থ' এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) আদিবাসী অধ্যুষিত বলরামপুর (Balarampur) জেলায়। অভিযুক্তের নাম কমলেশ নাগেসিয়া। বয়স ২৬। তিনি মানসিকভাবে অসুস্থ (Mentally Unsound)  বলে দাবী তাঁর পরিবারের। তিনি নাকি স্বপ্ন দেখতেন একজন মানুষের গলা কেটে ভগবানের সামনে নিবেদন করতে হবে। আর তাই নিজের চার বছরের সন্তানের গলা কেটে দেন তিনি, এমনটাই জানিয়েছে পুলিশ। রবিবার রাতে খাবার খেয়ে স্ত্রী ও ছেলেকে নিয়ে এক বিছানায় ঘুমিয়েছিলেন কমলেশ। স্ত্রী ঘুমিয়ে পড়লে গভীর রাতে ছেলেকে বাড়ির উঠোনে নিয়ে এসে ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে তাকে হত্যা করেন তিনি। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement