Chhattisgarh: ছত্তিশগড়ে মাওবাদী নিধন, গোপন অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ১৬ নকশাল
কেরলাপাল এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এসে পৌঁছয় নিরাপত্তা বাহিনীর কাছে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ মার্চ) রাতে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) মাওবাদী দমন অভিযানে বের হয়।
ছত্তিশগড়ে (Chhattisgarh) আবারও নিরাপত্তা বাহিনীর হাতে মাওবাদী নিধন। শনিবার সুকমা জেলায় নিরাপত্তা কর্মী এবং নকশালদের মধ্যে গুলির সংঘর্ষ নিকেশ হয়েছে ১৬ জন মাওবাদী। 'নকশালমুক্তি' অভিযান প্রসঙ্গে বস্তারের আইজি সুন্দররাজ পি জানান, কেরলাপাল এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এসে পৌঁছয় নিরাপত্তা বাহিনীর কাছে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ মার্চ) রাতে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) মাওবাদী দমন অভিযানে বের হয়। শনিবার ভোর থেকেই ঘন জঙ্গলের মধ্যে শুরু হল গুলিবর্ষণ। এনকাউন্টারে মারা গিয়েছে ১৬ জন মাওবাদী। এই অভিযানে দুই নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। জঙ্গলের মধ্যে থেকে এক এক করে বের করে আনা হচ্ছে কাপড়ে বন্দি মাওবাদীদের দেহ।
ছত্তিশগড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ১৬ মাওবাদীঃ
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement