Maoist Encounter In Chhattisgarh: ফের বড় সফলতা; মাও-মুক্ত ভারত গঠনের আরও এক ধাপ, ছত্তিশগড়ে ১৫-২০ মাওবাদীকে নিকেশ করলেন জওয়ানরা

Maoist Encounter (Photo Credits: PTI)

মাওবাদী (Maoist Encounter) নিকেশ অভিযান শুরু হয়েছে। এবার ছত্তিশগড়ের (Chhattisgarh) তিন জায়গা থেকে নিকেশ করা হল ১৫ থেকে ২০ জন মাওবাদীকে। রিপোর্টে প্রকাশ, ছত্তিশগড়ের দান্তেওয়াড়া, বিজাপুর এবং নারায়ণপুরে পরপর ১৫-২০ জন মাওবাদীকে খতম করেছেন সিআরপিএফ জওয়ানরা। ছত্তিশগড়ে একটানা মাওবাদী খতম অভিযান শুরু হয়েছে। দান্তেওয়াড়া থেকে বিজাপুর কিংবা অন্য কোনও পাহাড়, জঙ্গলে যাতে মাওবাদীরা লুকিয়ে থাকতে না পারে, তার জন্য একের পর এক অভিযান শুরু করেছেন জওয়ানরা। তার ফলস্বরূপ এবার প্রায় ২০ জন মাওবাদীকে খতম করা হল। সম্প্রতি তেলাঙ্গানা-ছত্তিশগড় সীমান্তে শুরু হয় মাও নিকেষ অভিযান। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ফলে দেশের কোথাও যাতে মাওবাদীরা লুকিয়ে থাকতে না পারে, তার জন্য তন্ন তন্ন করে চলছে সাফাই অভিযান।

আরও পড়ুন: Chhattisgarh Maoists Surrender: ছত্তিশগড়ের সুকমা জেলায় আত্মসমর্পণ করল মহিলা সহ ২২জন মাওবাদী, তুলে দেওয়া হল পুনর্বাসনের টাকা (দেখুন ভিডিও)

১৫-২০ মাওবাদীকে খতম করলেন জওয়ানরা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement