Chhattisgarh Horror: চুল টেনে মাটিতে ফেলে মার,অনাথ আশ্রমে মেয়েদের সঙ্গে নিষ্ঠুর অত্যাচার দায়িত্বে থাকা মহিলাকর্মীর (দেখুন ভিডিও)
এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মহিলা কতটা বাজেভাবে বাচ্চাদের মারছেন। মহিলাটি প্রথমে একটি মেয়েকে তার হাত দিয়ে আঘাত করে, তারপর তার চুল ধরে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর মাটিতে লুটিয়ে পড়া মেয়েটিকে তিনি আবার দাঁড় করিয়ে এক হাত ধরে বিছানায় ফেলে দেন।
অনাথ শিশুদের দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচারের একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ছত্তিশগড় রাজ্যের।ছত্তিশগড়ের শিবনগরে অবস্থিত অনাথ আশ্রমের সত্য এখন ভিডিওর মাধ্যমে গোটা দেশের সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলা কেয়ারটেকার দুই নিরীহ মেয়েকে নির্মমভাবে মারধর করছেন। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, কীভাবে একজন মহিলা কর্মচারী মেয়েটির চুল ধরে মাটিতে ফেলে দিচ্ছেন।তারপর আবার মেয়েটিকে বিছানায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এরপর অন্য মেয়েকেও নির্মমভাবে মারধর করেন ওই নারী। একই সময়ে দুজন মহিলা কর্মীও পাশ দিয়ে যায়, কিন্তু দুজনেই ওই মহিলাকে থামানোর চেষ্টা করে না।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement