Chhattisgarh: ওড়িশা-ছত্তিশগড় সীমান্তে যৌথ বাহিনীর বড় সাফল্য, গুলির লড়াইয়ে খতম ১২ মাওবাদী
ওড়িশা এবং ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকার গভীর জঙ্গলে নকশাল তৎপরতা সম্পর্কে গোয়েন্দা তথ্য মিলেছিল। সেই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী মাওবাদী দমন অভিযান শুরু করেছিল।
ছত্তিশগড়ে (Chhattisgarh) মাওবাদী নিধন অভিযান অব্যাহত। ঝরছে রক্ত। সোমবারের পর মঙ্গলে ফের মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ওড়িশা এবং ছত্তিশগড় পুলিশের যৌথ বাহিনীর অভিযান চলাকালীন গুলির লড়াইয়ে খতম হয়েছে কমপক্ষে ১২ জন মাওবাদী। সোমে বস্তারের জঙ্গলে দুই মহিলা মাওবাদী নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী। ওড়িশা এবং ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকার গভীর জঙ্গলে নকশাল তৎপরতা সম্পর্কে গোয়েন্দা তথ্য মিলেছিল। সেই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী মাওবাদী দমন অভিযান শুরু করেছিল। এদিন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) সহায়তায় এই আন্তঃরাজ্য অভিযানটি ওড়িশার নুয়াপাড়া জেলা এবং ছত্তিশগড়ের গড়িয়াবাঁধ জেলার সীমান্তবর্তী এলাকায় সংঘটিত হয়। আর সেখানেই নিরাপত্তাবাহিনীর গুলিতে একে একে ১২ জন মাওবাদী নিধন হয়েছে।
নিরাপত্তাবাহিনীর গুলিতে ১২ জন মাওবাদী খতমঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement
Advertisement