Cheating Case: নাম নিয়ে বিভ্রান্তি, জালিয়াতির মামলা গ্যাংস্টার তথা রাজনীতিবিদ মুখতার আনসারির বিরুদ্ধে

নামের বানান পরিবর্তন করে জালিয়াতি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ

Photo Credit IANS

মুখতার না মোকতার। নামের বানান এবং জন্মতারিখ নিয়ে বিভ্রান্তির জেরে এবার জালিয়াতির মামলা যুক্ত হল গ্যাংস্টার তথা রাজনীতিবিদ মুখতার আনসারির বিরুদ্ধে।শুক্রবার রাতে মুখতারের ব্যারাকে তল্লাশি চালানোর সময় উদ্ধার করা হয় বেশ কিছু নথিপত্র। যেখানে নামের বানান ও জন্মতারিখে বেশ কিছু গন্ডগোল ছিল।

সেই পরিপ্রেক্ষিতে এবার মুখতারের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে নতুন করে। বর্তমানে জেলের মধ্যে বন্দী রয়েছে মুখতার।তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় চলছে মামলা। তার মধ্যেই আবার যুক্ত হল জালিয়াতির মামলা।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement