Mukhtar Ansari Burial Rites: মুখতার আনসারির শেষকৃত্যে সমর্থকদের উপচে পড়া ভিড়, প্রাক্তন বিধায়কের শেষ দর্শনে ভাঙল ব্যারিকেট

শেষবার মুখতারের দর্শন নিতে পুলিশের ব্যারিকেট ভেঙে সমর্থকেরা কররস্থানের ভিতরে প্রবেশ করে। তীব্র বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে।

Chaos at burial rites of Mukhtar Ansari (Photo Credits: ANI)

Mukhtar Ansari Burial Rites: আজ শনিবার গ্যাংস্টার তথা রাজনীতিবিদ মুখতার আনসারির (Mukhtar Ansari) শেষকৃত্যের অনুষ্ঠান। বিপুল সংখ্যক প্রাক্তন বিধায়কের সমর্থকেরা এসে ভিড় করেছে কবরস্থানের বাইরে। শেষবার মুখতারের দর্শন নিতে পুলিশের ব্যারিকেট ভেঙে তাঁরা কররস্থানের ভিতরে প্রবেশ করে। তীব্র বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। জেল হেফাজতে থাকাকালীন বৃহস্পতিবার রাতে হৃদরোগ আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হয়েছে গ্যাংস্টার তথা প্রাক্তন বিএসপি বিধায়ক মুখতার আনসারির (Mukhtar Ansari)। যদিও হৃদরোগ আক্রান্ত হওয়ার তথ্য মানতে নারাজ আনসারি পরিবার। তাঁদের দাবি, জেলের মধ্যে বিষ খাইয়ে খুন করা হয়েছে প্রাক্তন বিধায়ককে। সেই রোষে ফুঁসছে মুখতার সমর্থকেরা।

ব্যারিকেট ভেঙে কবরস্থানে প্রবেশ সমর্থকদের... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement