Chandrayaan-3: চন্দ্রযান-৩ এর সাফল্য কামনা করতে তিরুপতি ভেঙ্কটাচালাপথি মন্দিরে ইসরোর বিজ্ঞানীরা (দেখুন ভিডিও)

আজ সকালে ইসরো বিজ্ঞানীদের একটি দল তিরুপতি ভেঙ্কটাচালাপথি মন্দিরে চন্দ্রযান-৩ এর সাফল্য কামনা করে প্রার্থনা করতে পৌঁছায়। প্রার্থনার সময় তাঁদের হাতে ছিল চন্দ্রযান-৩ এর একটি ক্ষুদ্র মডেল।

ISRO Scientist At Temple Photo Credit: Twitter@ANI

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ১৪ জুলাই দুপুর ২টো ৩৫ মিনিটে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩। এটাই ভারতের তৃতীয় চন্দ্র অভিযান। এই চন্দ্রযান-৩  ২০১৯সালের  চন্দ্রযান-২ মিশনের ফলোআপ। ২০১৯ সালের সেই মিশনের ল্যান্ডার এবং রোভার চাঁদে সফট-ল্যান্ডিং করতে না পারায় আংশিকভাবে ব্যর্থ হয়েছিল।

আজ সকালে ইসরো বিজ্ঞানীদের একটি দল তিরুপতি ভেঙ্কটাচালাপথি মন্দিরে চন্দ্রযান-৩ এর সাফল্য কামনা করে প্রার্থনা করতে পৌঁছায়। প্রার্থনার সময় তাঁদের হাতে ছিল চন্দ্রযান-৩ এর একটি ক্ষুদ্র মডেল। অন্ধ্র প্রদেশের তিরুপতি ভেঙ্কটাচালাপথি মন্দিরে প্রার্থনা করার পর ইসরোর চন্দ্রযান-৩ মিশনের প্রধান এস সোমনাথ বলেন- আগামীকাল দুপুর ২.৩৫মিনিটে ভারত তার তৃতীয় চাঁদ মিশন 'চন্দ্রযান-৩' উৎক্ষেপন করতে প্রস্তুত। আমি প্রার্থনা করি যে সবকিছু যাতে ঠিকঠাক হয়। এবং আশা করা হচ্ছে ২৩ অগস্ট এর পর যেকোনো দিন এটি চাঁদে অবতরণ করবে। দেখে নিন কী বললেন তিনি-

AP: Day ahead of launch, ISRO team visits Tirupathi temple with miniature model of Chandrayaan-3

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement