Chandigarh : চণ্ডীগড়ে লোকালয়ে ঢুকল সাম্বর হরিণ, বনদফতরের প্রচেষ্টায় উদ্ধার

সোমবার বনদফতরের প্রচেষ্টায় উদ্ধার করা হয় সাম্বর হরিণটিকে

Photo ANI

লোকালয়ে ঢুকে পড়ল সাম্বর হরিণ। ঘটনাটি ঘটেছে চণ্ডিগড়ে (Chandigarh)। সেখানকার বন্য দফতরের তরফে সোমবার উদ্ধার করা হয় সাম্বর হরিণটিকে। এই বিষয়ে মুখ্য ওয়াইল্ড লাইফ ওয়াডেন, টিসি নুটিয়াল জানিয়েছেন, একটি চার অথবা পাঁচ বরের সাম্বর হরিণ চন্ডিগড়ের লোকালয়ে ঢুকে পড়ে। লোকালয়ে জন্তুটির প্রবেশ আতঙ্কের সৃষ্টি করে কেননা হরিণটির মাথায় বড় সিং ছিল।

বন দফতরের তরফে জানানো হয়েছে যে বন্য জন্তুটি পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। যদিও সাম্বর হরিণের লোকালয়ে আসার ঘটনা একেবারেই  বিরল বলে জানাচ্ছেন আধিকারিকেরা।

তবে এটিই প্রথম নয়, এর আগেও বন্য জন্তুর সঙ্গে লোকালয়ে মুখোমুখি হয়েছে মানুষ। জানুয়ারীতে মধ্যপ্রদেশের কাটনিতে (Katni) এরকম একটি সাম্বর হরিণ ঢুকে পড়ে বাড়িতে। যদিও বনদফতরের তৎপরতায় হরিণটিকে উদ্ধার করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement