Jammu: জম্মুর সুঞ্জওয়ানে সিআইএসএফ-র বাসে জঙ্গি হামলার ভিডিও প্রকাশ, দেখুন সেই মুহূর্তের ভিডিও

গতকাল ভোরে জম্মু ও কাশ্মীরের সুঞ্জওয়ান (Sunjwan) সেনানিবাস সিআইএসএফ (CISF)-র বাসে জঙ্গি হামলা (Terrorist Attack) হয়। ওই বাসে চড়ে ১৫ জন জন সিআইএসএফ কর্মীকে ডিউটিতে যাচ্ছিলেন। বাস লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন সিআইএসএফ জওয়ানরাও। আর তাতেই পালিয়ে যায় জঙ্গিরা। যদিও সংঘর্ষে সিআইএসএফ-র এক এএসআই প্রাণ হারান এবং চারজন জখম হয়েছেন। নিহত জওয়ানের নাম এসপি প্যাটেল। পরে ওই এলাকায় অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। তাতে ২ জঙ্গি নিহত হয়। সিআইএসএফ-র বাসে জঙ্গি হামলার মুহূর্ত ধরা পড়েছে রাস্তাতে লাগানো সিসিটিভি ক্যামেরায়।

দেখুন ভিডিও:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement