CBI Arrests Andhra CM's Uncle: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাকা ভাষ্কর রেড্ডিকে গ্রেফতার করল সিবিআই

বিবেকানন্দ রেড্ডির মৃত্যুর ঘটনায় যোগসাজশ থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ভাষ্কর রেড্ডিকে।

Arrest File Image Photo Credit: Twitter@ians_india

সাংসদকে খুনের অভিযোগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির কাকাকে গ্রেফতার করল সিবিআই। ওয়াই এস বিবেকানন্দ রেড্ডি  প্রাক্তন একজন বিধায়ক এবং লোকসভার সাংসদ ছিলেন।

২০১৯ সালের ১৫ মার্চ নিজ বাসভবনে তাকে মৃত পাওয়া যায়। সেই মৃত্যুর সঙ্গে যোগ থাকার অভিযোগ তাকে গ্রেফতার করা হয় ভাষ্কর রেড্ডিকে। এই মামলার প্রথমিক তদন্ত চলছিল সিটের (SIT) হাতে। তারপর ২০২০ সালে তদন্তের ভার দেওয়া হয় সিবিআইকে।

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির ভাই হলেন বিবেকানন্দ রেড্ডি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement