Cash For Query : টাকার বিনিময়ে প্রশ্নে শাস্তির মুখে মহুয়া মৈত্র, পাশে দাঁড়ালেন অধীর

এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে খারিজ করা হতে পারে মহুয়া মৈত্রর সাসংদ পদ

Mohua Moitra (Photo Credit: Twitter)

টাকার বিনিময়ে নিয়ে প্রশ্ন মামলায় মহুয়া মৈত্রকে সাসপেন্ড করা হতে পারে শীতকালীন অধিবেশনের আগেই। তার আগেই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর পক্ষ থেকে লোক সভার স্পীকার ওম বিড়লাকে অনুরোধ করা হল বিষয়টি দেখবার জন্য।

নভেম্বরে সংসদীয় বৈঠক চলাকালীন টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রর বিরুদ্ধে।সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সংসদ পদ খারিজ করার একটি রিপোর্ট তৈরী করা হয়েছে। সেই শাস্তি কার্যকর হওয়ার আগেই ওম বিড়লাকে চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement