Thane Car Viral Video: বৃষ্টির জেরে জলমগ্ন আন্ডারপাসে আটকে গাড়ি, সাঁতরে প্রাণে বাঁচলেন চালক ও যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই গাড়িটির একটি ভিডিয়ো।
নয়াদিল্লিঃ নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র(Maharashtra)। অতিবৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের বিস্তীর্ণ অংশ। বিভিন্ন জলাশয় উপচে পড়ার কারণে জলমগ্ন শহরের আন্ডারপাসগুলি। এবার তেমনই এক আন্ডারপাসে আটকে পড়ল গাড়ি। সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে যায় গাড়িটি, এমনটাই স্থানীয় সূত্রে খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই গাড়িটির একটি ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক গলা জলে আটকে রয়েছে একটি গাড়ি। তার মধ্যেই আটকে চালক ও যাত্রীরা। তাঁদের কোনওভাবে টেনে বাইরে বের করছেন স্থানীয়রা। এরপর দেখা যাচ্ছে, গাড়ি থেকে বেরিয়ে এসে সাঁতরে রাস্তায় উঠছেন যাত্রীরা।
বৃষ্টির জেরে জলমগ্ন আন্ডারপাসে আটকে গাড়ি, সাঁতরে প্রাণে বাঁচলেন চালক ও যাত্রীরা, ভাইরাল ভিডিয়ো
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Advertisement
Advertisement
Advertisement