Car catches fire in Delhi: সাতপাকে বাঁধা পড়া হল না, বিয়ের কার্ড বিতরণ করতে বেরিয়ে আগুনে পুড়ে মৃত্যু যুবকের

নিজের বিয়ের কার্ড বিতরণ করতে বেরিয়ে আগুনে পুড়ে মারা গেলেন যুবক। শনিবার রাতে দিল্লির গাজিপুর এলাকার কাছে দিল্লি-মিরাট হাইওয়েতে ব্যস্ত রাস্তায় আগুন জ্বলে ওঠে যুবকের গাড়িতে।

Car catches fire in Delhi (Photo Credits: X)

সামনেই ছিল বিয়ের অনুষ্ঠান। চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু তার আগেই সব শেষ। নিজের বিয়ের কার্ড বিতরণ করতে বেরিয়ে আগুনে পুড়ে মারা গেলেন যুবক। শনিবার রাতে দিল্লির (Delhi) গাজিপুর এলাকার কাছে দিল্লি-মিরাট হাইওয়েতে ব্যস্ত রাস্তায় আগুন জ্বলে ওঠে একটি গাড়িতে। দাউদাউ করে গাড়িটিকে জ্বলতে দেখে ভিড় জমে যায় রাস্তার মাঝে। সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে সমস্ত গাড়ি। যানজটের সৃষ্টি হয় হাইওয়েতে। বাবা ব্যাঙ্কুয়েট হলের কাছে ঘটেছে দুর্ঘটনাটি। ওই গাড়ির সঙ্গে পুড়েছেন চালকের আসনে থাকা অনিল। দুপুরে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন বিয়ের কার্ড বিতরণের জন্যে। কিন্তু রাত হয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় দুশ্চিন্তা শুরু হয় পরিবারের। এরই মাঝে পুলিশ পরিবারকে ফোন করে দুঃসংবাদ জানায়।

ব্যস্ত হাইওয়েতে দাউদাউ করে জ্বলছে গাড়িঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement