Pune Shocker: গাড়ির লুকিং গ্লাসে অশালীন অঙ্গভঙ্গি, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ক্যাব চালক
এরপরই পুনের খাড়কি থানায় ওই চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত চালককে।
নয়াদিল্লিঃ ফের শিরোনামে পুনে(Pune)। ক্যাবে যৌন হেনস্থার(Molestation) শিকার তথ্যপ্রযুক্তি কর্মী। ক্যাবের(Cab) আয়নায় অশালীন অঙ্গভঙ্গি। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ক্যাব চালক। গত ২১ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে। অভিযুক্ত চালকের নাম সুমিত কুমার। উত্তরপ্রদেশের বাসিন্দা। তার গাড়িতে চেপেই বাড়ি ফিরছিলেন ওই তরুণী, অভিযোগ, গাড়িতে উঠতেই নানান অশালীন মন্তব্য করে ওই চালক। এরপর গাড়ির সামনের আয়নায় নানা ধরনের বিকৃত অঙ্গভঙ্গি করতে থাকে সে। ভয়ে প্রায় চলন্ত গাড়ি থেকে নেমে প্রায় ২ কিলোমিটার রাস্তা দৌড়ে বাড়ি ফেরেন ওই তরুণী। এরপরই পুনের খাড়কি থানায় ওই চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত চালককে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ক্যাব চালক
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement