CAA: দেশ জুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন, কবে থেকে কীভাবে আবেদন, জানুন

PM Narendra Modi (Photo Credit: Facebook)

চব্বিশের লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে দেশ জুড়ে লাগু হল নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকরে তরফে এই ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে সিএএ লাগু হওয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। প্রসঙ্গত ২০১৯ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে হবে। এক্ষেত্রে গেজেট জারি করা হতে পারে বলে খবর। ওই নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই আবেদন করে এ দেশের নাগরিক কি না, তা প্রমাণ করতে হবে। প্রসঙ্গত ২০১৯ সালে প্রথম সিএএ পাশ হয় সংসদে। যা নিয়ে প্রবল ঝড় বয়ে যায় গোটা দেশ জুড়ে। দীর্ঘদিন ধরে সিএএ বাগু নিয়ে নানা সংশয় থাকলেও, এবার লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে নাগরিকত্ব সংশোধনী  আইন জারি করল মোদী সরকার।

আরও পড়ুন: CAA: দেশ জুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন, লোকসভা ভোটের আগেই ঘোষণা কেন্দ্রের

দেখুন ট্যুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement