Lawngtlai: লাংটলাইতে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তুপে আটকে কয়েকজন, জারি উদ্ধারকাজ, দেখুন ভিডিয়ো
উত্তর-পূর্ব ভারতে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। অসম, মেঘালয়, মিজোরামের একাধিক জেলায় ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
উত্তর-পূর্ব ভারতে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। অসম, মেঘালয়, মিজোরামের একাধিক জেলায় ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি এলাকা হচ্ছে ভূমি ধস, হরপা বান। এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। এরমধ্যে মিজোরামের লাংটলাইতে (Lawngtlai) ভূমিধসের জেরে ভেঙে পড়ল বাড়ি। ঘটনাস্থলে এসেছে স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দুর্ঘটনায় হতাহতের সম্ভাবনা রয়েছে। ফলে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, গতকাল থেকে লাংটলাইতে শুরু হয়েছে ভূমিধসের ঘটনা। এখনও পর্যন্ত ৫টি বাড়ি, একটি হোটেল ধূলিসাৎ হয়ে গিয়েছে। যার জেরে মৃত্যু সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Maharashtra: ঝোড়ো হাওয়ায় ছত্রপতি সাম্ভাজিনগরে পার্কের মূল গেট ভেঙে ২ ব্যক্তির মৃত্যু, আহতরা ভর্তি হাসপাতালে
Greater Noida: গ্রেটার নয়ডাতে নির্মীয়মাণ দেওয়াল ভেঙে মৃত্যু দুই মহিলা সহ তিন শ্রমিকের, আহত দু’জন ভর্তি হা্সপাতালে
Mumbai: বহুতলে ভেঙে পড়ল লিফট, ৭ ফুট গভীরে পড়ে মৃত্যু এক ব্যক্তির, আহত একজন ভর্তি হাসপাতালে
Rajasthan: প্রবল ঝড়ে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, ধ্বংস্তস্তুপে চাপা পড়ে নাবালিকা সহ মৃত ২, আহত এক
Advertisement
Advertisement
Advertisement