Jammu & Kashmir: উপত্যকায় বাড়ছে অনুপ্রবেশকারীদের আনাগোনা, বিএসএফের গুলিতে খতম ১

অনুপ্রবেশকারীদের রুখতে বদ্ধ পরিকর ভারতীয় সেনা। বুধবার রাতে সাম্বা সেক্টরের (Samba Sector) আন্তর্জাতিক সীমানা এলাকায় এক অনুপ্রবেশকারীকে খতম করে বিএসএফ। জানা যাচ্ছে গভীর রাতে সেনার নজর এড়িয়ে পাকিস্তান থেকে ভারতে ঢুকতে যাচ্ছিল ওই ব্যক্তি। তখন তাঁকে খতম করা হয়। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে ঢুকতে যাচ্ছিল তা এখনও জানা যায়নি। মৃত ব্যক্তির থেকে উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement