BSF Foiled Major Infiltration Bid From Pak Terrorists: গভীর রাতে ভারতে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, জম্মুতে BSF-এর গুলিতে ৭ সন্ত্রাসী নিধন, দেখুন

জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে কমপক্ষে ৭ জন সন্ত্রাসীকে হত্যা করে বিএসএফ (BSF)। শুধু তাই নয়, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর হামলার পাকিস্তানের ধান্ধার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

BSF foiled a major infiltration bid from Pak terrorists (Photo Credits: ANI)

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি উলঙ্ঘন করে গুলিবর্ষণ চালায় পাকিস্তান সেনা (Pakistan Army)। উরিতে পাক সেনার গুলিতে মৃত্যুও হয়েছে এক মহিলার। আহত হয়েছেন এক জন। সেই হামলার জবাবে পালটা প্রত্যাঘাত করে ভারতীয় সেনা বাহিনী। জল, স্থল এবং আকাশ একযোগে হামলা শুরু করেছে ভারত। এরই মাঝে গভীর রাতে ভারতে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। যদিও তা বিফল করল ভারতীয় জওয়ান। জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে কমপক্ষে ৭ জন সন্ত্রাসীকে হত্যা করে বিএসএফ (BSF)। শুধু তাই নয়, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর হামলার পাকিস্তানের ধান্ধার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জঙ্গি অনুপ্রবেশের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ।

আরও পড়ুনঃ পাক সাইবার হানার আশঙ্কা! ভারতে আগামী ২-৩ দিন বন্ধ ATM পরিষেবা? জানুন কী বলছে PIB Fact Check

গভীর রাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সেই অভিযানের ফুটেজ দেখুনঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement