British F-35 Fighter Aircraft: ঘরের বিমান ফিরছে ঘরে, ৩৭ দিন পর কেরল বিমানবন্দর ছাড়ল ব্রিটিশ F-35 যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর (IAF) তরফে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করা হয়েছিল F-35কে। ব্রিটেন থেকে রয়্যাল এয়ার ফোর্সের একটি প্রযুক্তিগত দলও আসে যুদ্ধবিমানের মেরামতির জন্যে।

British F-35 Fighter Aircraft Leaves Kerala Airport After 37 Days (Photo Credits: X)

ঘরের বিমান ঘরে ফিরল। ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ১৪ জুন কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে (Thiruvananthapuram Airport) জরুরি অবতারণ করেছিল। মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে ব্রিটিশ যুদ্ধবিমানকে অবতারণের অনুমতি দিয়েছিল ভারত। ৩৭ দিন পর আজ মঙ্গলবার, ২২ জুলাই অবশেষ নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিল ব্রিটিশ F-35 যুদ্ধবিমান (British F-35 Fighter Aircraft)। মাঝে বেশ কয়েকবার ফিরে যাওয়ার জন্যে উড়ানের প্রস্তুতি নিয়েছিল যুদ্ধবিমানটি। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। ভারতীয় বিমান বাহিনীর (IAF) তরফে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করা হয়েছিল F-35কে। ব্রিটেন থেকে রয়্যাল এয়ার ফোর্সের একটি প্রযুক্তিগত দলও আসে যুদ্ধবিমানের মেরামতির জন্যে। যাবতীয় ক্রুটি সংশোধনের পর মঙ্গলবার নিজের ঠিকানায় ফিরে গেল ব্রিটিশ F-35 যুদ্ধবিমান।

৩৭ দিন পর নিজের দেশে ফিরছে  ব্রিটিশ F-35

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement