Meerut: মিরাটে ভেঙে পড়ল ব্রিটিশ জমানার পুলিশ কোয়ার্টার, ধ্বংসস্তুপে আটকে পরিবারের ৪ সদস্য, চলছে উদ্ধারকাজ

টানা বৃষ্টির কারণে এবার ভেঙে পড়ল ব্রিটিশ জমানার পুলিশ কোয়ার্টারের একাংশ। রবিবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের মিরাট পুলিশ লাইনে।

টানা বৃষ্টির কারণে এবার ভেঙে পড়ল ব্রিটিশ জমানার পুলিশ কোয়ার্টারের একাংশ। রবিবার রাতে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের মিরাট (Meerut) পুলিশ লাইনে। জানা যাচ্ছে, ওই বিপজ্জ্বনক কোয়ার্টারের একটি ঘরে সরকারি দর্জি ওমকার ও তাঁর পরিবারকে নিয়ে থাকতেন। এদিন রাতে আচমকাই ভেঙে পড়ে কোয়ার্টারের একাংশ। আর তাতেই চাপা পড়ে ৪ জন। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে। আহত ৪ জনকেই উদ্ধার করে সুশীলা যশবন্ত হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement