‘No Mutton No Marriage’: পাঠার মাংস না হলে বিয়ে না করার হুমকি বরের, রাগে বিয়ে বাতিল করলেন কনেই
সূত্র অনুসারে জানা গেছে বরযাত্রীদের জন্য পাঁঠার মাংস কম পড়ে যাওয়ায় সেই নিয়ে কনের বাবাকে অপমান করে বরের আত্মীয়রা। এই ঘটনা কানে আসতেই বিয়ে না করার সিদ্ধান্ত নেন কনে।
বিয়ে করতে এসে খালি হাতে ফিরে যেতে হল বরকে। উদ্ভট ঘটনাটি ঘটেছে সম্বলপুর জেলার ধামা এলাকায়। জানা গেছে সেখানেই কনের বাড়ি এবং বর সম্বলপুরের বাসিন্দা।সূত্র অনুসারে জানা গেছে বরযাত্রীদের জন্য পাঁঠার মাংস কম পড়ে যাওয়ায় সেই নিয়ে কনের বাবাকে অপমান করে বরের আত্মীয়রা। এই ঘটনা কানে আসতেই বিয়ে না করার সিদ্ধান্ত নেন কনে।
জাতীয় ব্যাঙ্কে কর্মরত বর বিশাল পরিমান বরযাত্রী নিয়ে সম্বলপুরের অন্তপলিতে কনের বাড়িতে পৌঁছেছিলেন। কিন্তু খাবার পরিবেশনের সময় সাত আটজনের পাতে মাংস কম পড়ে। তখন অনেকটা রাত হয়ে যাওয়ায় কনের পরিবার সেই সময়ে মাটনের ব্যবস্থা করতে পারেনি। এরপরেই বরযাত্রীরা সমস্যা তৈরি করে। তাদের এই আচরণে বিরক্ত হয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নেন কনে।
Advertisement
সম্পর্কিত খবর
Bihar Shocker: ডায়ালেসিস চলাকালীন লোডশেডিং, মৃত্যু রোগীর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
Chhattisgarh: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই নকশাল নেতা, এখনও জারি তল্লাশি অভিযান
Delhi: আটক হওয়া শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জন্য প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করল দিল্লি পুলিশ, জারি রয়েছে ধরপাকড়
Tamil Nadu: তামিলনাড়ুর একটি মন্দিরে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ ৮৫ জন, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে
Advertisement
Advertisement
Advertisement