BREAKING: মার্চের শুরুতেই বাংলা সফরে প্রধানমন্ত্রী, দেখা করবেন সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে (দেখুন টুইট)

লোকসভা নির্বাচনের আগে দলের প্রস্তুতিকে সুনির্দিষ্ট আকার দেওয়াই হল প্রধানমন্ত্রী মোদির আসন্ন বাংলা সফরের উদ্দেশ্য।সূত্রের খবর এই সফরে বাংলায় বিজেপির মহিলা কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি।

PM Narendra Modi (Photo Credit: X)

আগামী মাসের ৬ তারিখে অর্থাৎ ৬ মার্চ পশ্চিমবঙ্গের সন্দেশখালি সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফর চলাকালীন সন্দেশখালির হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গেও দেখা করবেন তিনি। সূত্রের খবর, সন্দেশখালির ঘটনায়  যৌন হেনস্থার অভিযোগ করা ভুক্তভোগী মহিলাদের সঙ্গেও দেখা করতে পারেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে দলের প্রস্তুতিকে সুনির্দিষ্ট আকার দেওয়াই হল প্রধানমন্ত্রী মোদির আসন্ন বাংলা সফরের উদ্দেশ্য।সূত্রের খবর এই সফরে বাংলায় বিজেপির মহিলা কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement