Punjab: পার্কে খেলতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে ঘটল বিস্ফোরণ, দগ্ধে মৃত্যু ৯ বছরের বালকের
বিদ্যুতের তার থেকে বিস্ফোরণের ঘটনায় পার্কের বাকি বাচ্চাদের মধ্যে আতঙ্ক ধরিয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট ওই বালককে মাঠ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি।
বন্ধুদের সঙ্গে পার্কে খেলা করতে গিয়ে ঘটে গেল সাংঘাতিক কাণ্ড। পাঞ্জাবের (Punjab) জলন্ধরে উচ্চ-ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের এক ছেলের। পুলিশ সূত্রে খবর, মৃত বালকের নাম আরভ। পার্কের সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ছেলেটি দড়িতে বাঁধা একটি প্লাস্টিকের মতো জিনিস উপরের দিকে ছুঁড়ে দিচ্ছে। আর ওই দড়িটি ৬৬ কেভি উচ্চ-ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হতেই একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ছেলেটির শরীরে আগুন ধরে যায়। বিদ্যুতের তার থেকে বিস্ফোরণের ঘটনায় পার্কের বাকি বাচ্চাদের মধ্যে আতঙ্ক ধরিয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট ওই বালককে মাঠ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভ হয়নি।
পার্কে খেলতে গিয়ে বেঘোরে চলে গেল তৃতীয় বর্ষের বালকঃ
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement