Bomb Threat In School: দিল্লির পুষ্প বিহারের অমৃতা স্কুলে হঠাৎই বোমাতঙ্ক, ঘটনাস্থলে দিল্লি পুলিশ

আজ সকালে আচমকা স্কুল কর্তৃপক্ষের কাছে একটি উড়ো ইমেল আসে। সেই ইমেলেই জানানো হয়, স্কুল চত্বরে বোম রয়েছে।

Bomb Threat Photo Credit: File image

দিল্লির পুষ্প বিহারের অমৃতা স্কুলে হঠাৎই বোমাতঙ্ক (Bomb Threat)। আজ সকালে আচমকা স্কুল কর্তৃপক্ষের কাছে একটি উড়ো ইমেল আসে। সেই ইমেলেই জানানো হয়, স্কুল চত্বরে বোম রয়েছে। এই বার্তা পাওয়ার পরই স্কুল জুড়ে হইচই শুরু হয়ে পড়ে যায়।  খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। ডাকা হয় বোম্ব স্কোয়াডকেও। দিল্লি পুলিশ সূত্রে জানিয়েছে তদন্ত চলছে।

দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চন্দন চৌধুরী জানিয়েছেন বোম্ব ডিসপোজাল টিম এর মাধ্যমে স্কুলটির পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে এবং সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement