Delhi: রাজধানীর আরও কয়েকটি হাসপাতালে বোমার খোঁজে জারি রয়েছে তল্লাশি! ভোটের আগে আতঙ্কে দিল্লিবাসী

বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতাল ছাড়াও রবিবার রাজধানীর আরও কয়েকটি সরকারি হাসপাতালে আসে বোমা হামলার হুমকি মেইল। এমনকী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বোমা হামলার মেই জানা যাচ্ছে দুপুর ৩টের পর থেকে দাদা দেব হাসপাতাল, জিটিবি হাসপাতাল, দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউট সহ একাধিক জায়গায় বোমা হামলার হুমকি আসে। সব হাসপাতালগুলিতেই দিল্লি পুলিশ এবং বোম্ব ডিসপোস্যাল স্কোয়াডের (Bomb Disposal Squad) আধিকারিকরা এসে কড়া নজরদারির মাধ্যমে তল্লাশি চালানো হয়। যদিও কোনও জায়গা থেকেই এখনও পর্যন্ত কোনও বোমা উদ্ধার হয়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement