Andhra Pradesh: গোদাবরীতে নৌকাডুবি, রাতের অন্ধকারে রেল সেতুর পিলারে ধাক্কা, মৃত ২

সোমবার রাতে নদী পারাপারের সময়ে ঘটে অঘটনটি। নৌকাডুবির খবর পাওয়া মাত্রই বোট নিয়ে পৌঁছয় উদ্ধারকারী দল। দুর্ঘটনার সময় নৌকায় মোট ১২ জন ছিলেন বলে জানা গিয়েছে।

Andhra Pradesh Boat Capsized (Photo Credits: X)

মাঝ নদীতে নৌকাডুবি। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পূর্ব গোদাবরী জেলার রাজমহেন্দ্রভারমের কাছে গোদাবরী নদীতে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে দুজনের। সোমবার রাতে নদী পারাপারের সময়ে ঘটে অঘটনটি। নৌকাডুবির খবর পাওয়া মাত্রই বোট নিয়ে পৌঁছয় উদ্ধারকারী দল। দুর্ঘটনার সময় নৌকায় মোট ১২ জন ছিলেন বলে জানা গিয়েছে। যাত্রীদের মধ্যে ১০ জনকে সুরক্ষিত উদ্ধার করা গেলেও দুজনের প্রাণ বাঁচানো যায়নি। মৃতরা হলেন অন্নভারম (৫৪) এবং রাজু (২৫)। রাতের অন্ধকারে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে নৌকাডুবি ঘটেছে।

গোদাবরীতে নৌকাডুবি, মৃত ২ঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement