Blast In Jammu & Kashmir: কাশ্মীরে মর্টার শেল ফেটে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩
ঘটনাস্থল থেকে একটি জং ধরা মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। এই অঞ্চল থেকে আগেও মর্টার শেল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir)সাম্বা জেলার মাধনা গ্রামে ভয়াবহ বিস্ফোরণ। মাঠে জং ধরা মর্টার শেল ফেটে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জম্মুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সোমবার রাত ৮.১৫ মিনিটে মাধনা গ্রামের কিছু কৃষক জমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়াচ্ছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি জং ধরা মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। এই অঞ্চল থেকে আগেও মর্টার শেল উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement