Blast In Jammu Kashmir: এনকাউন্টারের মাঝে সন্ত্রাসবাদী আক্রমণ, বিস্ফোরণে শহিদ দুই ভারতীয় জওয়ান
বিস্ফোরণের খবর পেয়ে আশেপাশের এলাকা থেকে অতিরিক্ত দলগুলিকে এনকাউন্টার সাইটে পাঠানো হয়েছে। আহত জওয়ান ও সেনা অফিসারদের উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চলাকালীন সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হল ভারতীয় সেনা বাহিনী। রাজৌরির কান্দি বনে আচমকা বিস্ফোরণে দুই সেনা জওয়ান শহিদ হয়েছেন এবং সেনা অফিসার সহ আরও চারজন আহত হয়েছেন। বিস্ফোরণের খবর পেয়ে আশেপাশের এলাকা থেকে অতিরিক্ত দলগুলিকে এনকাউন্টার সাইটে পাঠানো হয়েছে। আহত জওয়ান ও সেনা অফিসারদের উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সেনাবাহিনীর অপারেশনে একদল জঙ্গি ওই এলাকায় আটকা পড়েছে।গুলির লড়াইয়ে তাদের হতাহতের সম্ভাবনা রয়েছে।সূত্রের খবর এখনও অপারেশন চলছে।
Advertisement
সম্পর্কিত খবর
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement