Blast at Firecracker Firm at Nagpur: নাগপুরে বাজি কারখানায় সাংঘাতিক বিস্ফোরণ, মৃত ২ কর্মী

Blast at Firecracker Firm at Nagpur (Photo Credits: X)

দেশের বিভিন্ন প্রান্তে গজিয়ে উঠেছে ছোটখাটো অবৈধ বাজি কারখানা। কারখানাগুলোতে অবৈধভাবে বাজি তৈরির ফলে মাঝেমধ্যেই বিস্ফোরণের খবর কানে আসে। মহারাষ্ট্রের  (Maharashtra) নাগপুরে এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে প্রাণ গেল দুই কর্মীর। রবিবার নাগপুরের (Nagpur) কাটোল তহসিলের কোতোয়ালবুড়িতে অবস্থিত ওই বাজি কারখানায় আচমকাই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভয়াবহ বিস্ফোরণের জেরে কারখানায় আগুন লেগে যায়। ধসে পড়ে আস্ত কারখানা। বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল এবং পুলিশ। আগুন নিভিয়ে শুরু হয় উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের নীচে চাপা কর্মীদের চাপা পড়ার আশঙ্কা করছে পুলিশ।

নাগপুরে বাজি কারখানায় বিস্ফোরণঃ

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement