Delhi CM Rekha Gupta: বৃহস্পতিবারেই দিল্লিতে সরকার গঠন হবে, বার্তা বাঁসুরি স্বরাজের

দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে উঠেছিল বাঁসুরি স্বরাজের নাম। এক সময় রাজধানীর মুখ্যমন্ত্রী ছিলেন তাঁর মা সুষমা স্বরাজ।

দিল্লিতে মুখ্যমন্ত্রী হিসেবে উঠেছিল বাঁসুরি স্বরাজের নাম। এক সময় রাজধানীর মুখ্যমন্ত্রী ছিলেন তাঁর মা সুষমা স্বরাজ। বিগত ১০ দিনের জল্পনার অবসান হল আজ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ৫ বছরের জন্য হতে চলেছেন বিজেপি বিধায়ক রেখা গুপ্তা (Rekha Gupta)। বুধবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে রুদ্ধদ্বার বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নিলেন শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে সুযোগ হাতছাড়া হল বাঁসুরির। যদিও এই নিয়ে সেরকম আক্ষেপ নেই বাঁসুরির। প্রথমে তিনি রেখাকে শুভেচ্ছা জানান। বিজেপি সাংসদ বলেন, "আগামীকাল শপথগ্রহণের পর লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করবেন জয়ী বিধায়করা। এমন সরকার গঠনের প্রস্তাব জানাবেন"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement