Bike-Truck Collision In Bhubaneswar: ওড়িশার সুন্দরগড় জেলার ব্রাহ্মণিপলির কাছে রবিবার রাতে ট্রাক ও বাইকের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
গত ২২ জুন (রবিবার) রাতে ওড়িশার র ব্রাহ্মণিপলির কাছে একটি ট্রাক ও বাইকের সংঘর্ষে দুই যুবক মারা যান। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে , নিহতরা ভেদাবাহাল গ্রামের বাসিন্দা।ওই তিনজন ব্যক্তি বাইকে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে জোরালোভাবে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যায়। তৃতীয় আরোহীকে আশংকাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশের সামনে ক্ষোভ উগরে দেয়। পথ নিরাপত্তা ব্যবস্থায় উদাসীনতার জন্যই যে এই দুর্ঘটনা , তা তাদের বয়ানে স্পষ্ট হয়ে ওঠে।তদন্তের জন্য দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর অন্য কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপাণীর ঝলসানো দেহ, DNA পরীক্ষায় আরও ৩২ জনকে চেনা গেল
Murshidabad: কর্তব্যরত অবস্থায় বচসা, সহকর্মীর গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের, মুর্শিদাবাদে চাঞ্চল্য
Iranian Missiles Hit Tel Aviv: হামলার জবাবে পালটা হামলা, তেল আভিভ লক্ষ্য করে মিসাইল ছুঁড়ল ইরান, একজনের মৃত্যুর খবর
Advertisement
Advertisement