Bihar Train Accident Video: প্যাসেঞ্জার ট্রেনের পর এবার বক্সারে লাইনচ্যুত মালগাড়ি, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা
ঘটনাস্থলে পৌছেছেন আধিকারিকরা, লাইনচ্যুত হওয়া মালগাড়িটিকে লাইনে আনার চেষ্টা করা হচ্ছে
এক সপ্তাহ যেতে না যেতেই ফের বিহারে দুর্ঘটনার কবলে পড়ল ট্রেন। এবার মালগাড়ির কোচ লাইনচ্যুত হল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বক্সারের দুমরাও রেল স্টেশনের কাছে। মালগাড়িটি দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে বক্সার হয়ে ফাতুয়ার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়।যে কারণে ট্রেনের লোকোপাইলটকে আচমকা ব্রেক কষতে হয়।ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌছন রেলের আধিকারিকরা। লাইনচ্যুত হওয়া কোচটিকে পুনরায় লাইনে নিয়ে আসার ব্যবস্থা চলছে বলে জানা গেছে।
এর আগে অক্টোবরের ১১ তারিখে বক্সারে কামাক্ষ্যাগামী নর্থা ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে যে কারণে ৪ জনের মৃত্যু হয় এবং আহত হন ৪২ জন।
Advertisement
সম্পর্কিত খবর
Mi 10T Series India Launch: পুজোর অফার! Mi 10T, Mi 10T Pro & Mi True Wireless Earphones 2C লঞ্চ ভারতে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা
Advertisement
Advertisement
Advertisement