Bihar : কার্টিহারে ৩ বাইক আরোহীকে পিষে মারল গাড়ি, চালক পলাতক

ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

বিহারে দুটি বাইকের তিন আরোহীকে পিষে দিল একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে বিহারের কার্টিহার জেলায়। কোডা পুলিশ স্টেশনের তরফে জানানো হয়েছে,  সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ।

নিহতরা ডুমরি থেকে পাওয়ায়ের দিকে যাচ্ছিল।আধার কার্ড এবং মোবাইলের মাধ্যমে তাদের পরিচয় জানা সম্ভব হয়েছে। দুর্ঘটনার সময় বাইক আরোহীরা হেলমেট পরে ছিল না বলে জানা গেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement