Bihar: ক্যামেরার সামনে চাকরি প্রার্থীদের পেটাল পুলিশ? ভিডিয়ো নিয়ে তোলপাড়

Job Aspirants In Bihar (Photo Credit: Twitter)

শিক্ষক নিয়োগের দাবিতে  বিক্ষোভ শুরু হলে চাকরিপ্রার্থীদের উপর লাঠি চালানোর অভিযোগ উঠল বিহার (Bihar) পুলিশের বিরুদ্ধে। সোমবার পাটনা (Patna) শহরে চাকরি প্রার্থীদের উপর ক্যামেরার সামনে প্রকাশ্যে লাঠি চালানো হয় বলে অভিযোগ। এমনকী, জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ শুরু করলে তেরঙ্গা সমেত ওই চাকরি প্রার্থীদের উপর বিহার পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন বিজেপির অমিত মালব্য। নীতীশ কুমার সরকারের পুলিশ যে শুধু চাকরি প্রার্থীদের মেরে তাঁদের মুখ রক্তাক্ত করেছে তা নয়, তেরঙ্গারও অপমান করেছে বলে অভিযোগ করেন অমিত মালব্য। জেডিইউ-আরজেডি সরকারের এটাই প্রকৃত মুখ বলেও কটাক্ষ করেন বিজেপি নেতা। দেখুন সেই ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement