Bihar Murder: ত্রিকোণ প্রেমের জের, বাড়িতে ঢুকে এক ব্যাক্তি ও তাঁর দুই নাবালিকা কন্যাকে খুন করল দুষ্কৃতীরা

ঘটনার মূল অভিযুক্ত সুধাংশু কুমার এবং অঙ্কিত কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান ত্রিকোণ প্রেমের জেরেই এই হত্যা।

Representational Image (Photo Credit: Latestly.com)

নয়াদিল্লিঃ নিজের বাড়িতে খুন এক ব্যাক্তি এবং তাঁর দুই নাবালিকা কন্যা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) সারানের ধনা দিহ গ্রামে। জানা গিয়েছে মঙ্গলবার (Tuesday) রাতে, অস্ত্রসস্ত্র নিয়ে নিহতের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র (Murder weapon )। ঘটনার মূল অভিযুক্ত সুধাংশু কুমার এবং অঙ্কিত কুমারকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। প্রাথমিক তদন্তে অনুমান ত্রিকোণ প্রেমের জেরেই এই হত্যা। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement