Bihar: সরকারি স্কুলে মদের ফোয়ারা, অভিযোগ পেতেই পদক্ষেপ
সরকারি স্কুলে মদের (Liquor) ফোয়ারা। এমনই অভিযোগ ওঠে বিহারের (Bihar) একটি স্কুলের বিরুদ্ধে। দ্বারভাঙার রাজাউন ব্লকের চিলকাওয়ার গ্রামের একটি স্কুলে মদের আসর বসে বলে অভিযোগ। আবগারি দফতরের কাছে সেই খবর পৌঁছনো মাত্রই তারা তল্লাশি শুরু করে। ওই স্কুলের রান্নাঘরে গিয়ে তল্লাশি চালালে, সেখান থেকে উদ্ধার হয় মদ। স্কুলের দুই শিক্ষক এই আয়োজন করেন বলে অভিযোগ। অভিযুক্ত শিক্ষকরা হলেন বজরঙ্গী দাস এবং অমরেশ কুমার। ওই ২ জনের পাশাপাশি ধনঞ্জয় কুমার, কুমার গৌরব এবং প্রদীপ কুমার নামে আরও ৩ জনকে চিহ্নিত করা হয়। যাঁরা ওই ঘটনার সঙ্গে যুক্ত। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ। ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে বলে খবর।
দেখুন ট্যুইট...
Advertisement
সম্পর্কিত খবর
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Bihar Shocker: ডায়ালেসিস চলাকালীন লোডশেডিং, মৃত্যু রোগীর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের
Bihar: পারিবারিক অশান্তির জেরে সন্তানদের নিয়ে গভীর কুয়োয় ঝাঁপ দিলেন গৃহবধূ, ঘটনার পর থেকে পলাতক মৃতের শাশুড়ি
Chirag Paswan: মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়েই বিধানসভা ভোটে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
Advertisement
Advertisement
Advertisement