Bihar First Phase Election: 'মনে রাখবেন, আগে ভোট, পরে আহার-বিশ্রাম' -প্রথম দফার ভোটে ভোটারদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর

ফাইল ফটো (Photo Credits: ANI)

বিহারে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই ভোটারদের ‘পূর্ণ উদ্যমে’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে হিন্দিতে একটি পোস্ট করেন তিনি। সেখানে মোদী লেখেন, “গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন।” ওই পোস্টেই বিহারের প্রথম বারের ভোটার যাঁরা, তাঁদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মোদীর বার্তা, “মনে রাখবেন, আগে ভোট, পরে আহার-বিশ্রাম।”

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement