Maithili Thakur Joins BJP: বিজেপির 'জ্যাকপট', বিহারে নির্বাচনের আগে মোদীর দলে যোগ দিলেন জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর
বিজেপিতে যোগ দিলেন মৈথিলী ঠাকুর (Maithili Thakur)। বিহার নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন গায়িকা। বিহারের বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়ালের হাজিরায় মঙ্গলবার গেরুয়া শিবিরে যোগ দেন মৈথিলী। পাটনায় ছিল মৈথিলী ঠাকুরের বিজেপিতে যোগদানের পালা। আর সেখানেই তিনি গেরুয়া শিবিরে যোগ দেন।
মৈথিলী বলেন, 'এনডিএ-র হাত ধরে বিহারে যে উন্নয়ন হয়েছে, তা আমি দেখেছি। তবে শুধু ভোটে লড়াই করা আমার কাজ নয়।' দল যা বলবে, সেই অনুযায়ী তিনি কাজ করবেন বলে জানান মৈথিলী ঠাকুর।
মৈথিলী বিহারের কোন আসন থেকে লড়বেন, তা এখনও স্থির হয়নি। তবে এর আগে মৈথিলীর যখন বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল হয়, সেই সময়ও তিনি মুখে খোলেন। গায়িকা জানান, তাঁর ঠাকুমার (বাবার মা) গ্রাম হল মধুবনী। দিদার (মায়ের মা) গ্রাম দ্বারভাঙা। এই দুই জায়গার মানুষই তাঁকে স্নেহ করেন সমভাবে। তাই তিনি কোন আসন থেকে লড়বেন, সে বিষয়ে বিজেপিই সিদ্ধান্ত নেবে বলে জানান মৈথিলী ঠাকুর।
মঙ্গলবারই বিজেপিতে যোগ দেন মৈথিলী ঠাকুর...
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মৈথিলী ঠাকুর...
View this post on Instagram