Nitish Kumar: গঙ্গার বুকে বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বড় দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে রক্ষা পেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার সকালে পটনায় গঙ্গায় ছট পুজোর প্রস্তুতি দেখতে প্রশাসনিক কর্তাদের নিয়ে নৌকা বা বোটে চড়ে যান নীতীশ।

Nitish Kumar (Photo Credit: ANI/Twitter)

বড় দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে রক্ষা পেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার সকালে পটনায় গঙ্গায় ছট ঘাটে ছট পুজোর প্রস্তুতি দেখতে প্রশাসনিক কর্তাদের নিয়ে নৌকা বা বোটে চড়ে যান নীতীশ। গঙ্গায় ছট পুজোয় কীভাবে সাজানো যায়, নিরাপত্তা কেমন থাকবে, তা খতিয়ে দেখতে থাকেন নীতীশ। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে নীতীশের নৌকা ধাক্কা মারে জেপি সেতুতে। সজোরে ধাক্কায় নীতীশ সহ বোটের ভিতর থাকা যাত্রীরা নড়ে যান। তবে বড় কোনও ক্ষতি হয়নি। মুখ্যমন্ত্রী সহ সবাইকে সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়।

দেখুন টুইট

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement