Nitish Kumar: কেমন আছেন নীতিশ কুমার, অসুস্থ বিহারের মুখ্যমন্ত্রী এখন কোথায়?

Jitan Ram Manjhi, Nitish Kumar (Photo Credit: IANS/Twitter)

কেমন আছেন নীতিশ কুমার (Nitish Kumar )? নীতশের স্বাস্থ্য কেমন আছে, তার বুলেটিন প্রকাশ করা হোক। এমনই দাবি করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতান রাম মাঝি ( Jitan Ram Manjhi)। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায়, গত ১০ দিন ধরে নীতিশ কুমার অসুস্থ। ফলে জনতা দরবারেও হাজির হননি তিনি। নীতিশ কুমার কেমন আছেন, সে বিষয়ে বিহারের (Bihar) মানুষকে জানানো হোক বলে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এসবের পাশাপাশি নীতিশ কুমার কি সত্যিই অসুস্থ না রাজনৈতিক কারণে নীতিশ গত ১০ দিন ধরে সাধারণ মানুষের সামনে বের হচ্ছেন না বলে প্রশ্ন তোলেন জিতান রাম মাঝি। বিহারের মুখ্যমন্ত্রীর কী হয়েছে, সে বিষয়ে রাজ্যের মানুষ জানতে চান বলেও মন্তব্য করেন জিতান রাম মাঝি। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই জিতান রাম মাঝি ওই দাবি করেন।

আরও পড়ুন: Nitish Kumar: 'পর্নোগ্রাফির গল্প'; 'নীতিশ মানসিক সুস্থিতি হারিয়েছেন', 'ইস্তফার' দাবি বিজেপির

দেখুন ট্যুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement