Bihar: ইউটিউব দেখে বোমা বাঁধতে গিয়ে আহত শিশু, দেখুন ভিডিয়ো

যে হাতে পেনশিল থাকার কথা, সে হাতে আজ উঠেছে বোমা। আর সেই বোমা বিস্ফোরণেই আহত হয়েছে তারা।

নয়াদিল্লিঃ হাতে বিস্কুট, চোখে মুখে লাগানো মলম। হাসপাতালের বিছানায় বসেও ঠিক ততটাও ভাবিত নয় খুদে মুখগুলো। দিব্যি বিস্কুট চেটে-চেটে খেতে খেতে পোড়ার যন্ত্রণা ভুলেছে তারা। এই খুদে নিষ্পাপ মুখগুলিই নাকি ইউটিউব দেখে বোমা বাঁধত। যে হাতে পেনশিল থাকার কথা, সে হাতে আজ উঠেছে বোমা। আর সেই বোমা বিস্ফোরণেই আহত হয়েছে তারা। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুরে। গ্রামের বোমার ঘাঁটিতে বসে দিনের পর দিন বোমা বাঁধার কাজ করত এই শিশুরা, এমনটাই জানা গিয়েছে।  এই ঘটনার তদন্তে নেমেছে বিহার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ইতিমিধ্যেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement