Bihar : বিহারের সিওয়ানে নাগরদোলা হেলে গিয়ে বিপত্তি, আহত ১০

নাগরদোলার মধ্যে থাকা ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে

প্রতীকী ছবি (Photo Credits: File photo)

একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত মেলাতে একটি নাগরদোলা হেলে গিয়ে বিপত্তি। ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়। জানা গেছে নাগরদোলাটি চলার সময়ে হঠাৎই হেলে যায়। যার ফলে নাগরদোলার মধ্যে থাকা যাত্রীদের মধ্যে ১০ জন আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement