Bihar Assembly Election: বিহারে চলছে শেষ দফার নির্বাচন, সকাল ৯টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ

আজ সকাল থেকে বিহারের ১২২টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকে বিভিন্ন বুথে সাধারণ ভোটারদের লাইন দেখা গিয়েছে।সকাল ৯টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ১৪.৫৫ শতাংশ। প্রথম দফার নির্বাচনের দিন সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ১৩.১৩ শতাংশ। দ্বিতীয় দফার তার তুলনায় কিছুটা বেশি ভোট পড়ল সকালে।সকাল ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে গয়ায়। সেখানে ১৫.৯৭ শতাংশ ভোট পড়েছে। এর পরেই রয়েছে কিষানগঞ্জ (১৫.৮১ শতাংশ) এবং জামুই (১৫.৭৭ শতাংশ) বিধানসভা কেন্দ্র। সকাল ৯টা পর্যন্ত হিসাবে সবচেয়ে কম ভোট পড়েছে মধুবনীতে (১৩.২৫ শতাংশ)।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement