Bihar : বিহারে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু এক পুলিশ কন্সটেবলের

দুষ্কৃতীদের তাড়া করার সময় গুলি চালালে সেই গুলি লেগে মৃত্যু হয় কন্সটেবলটির

Murder. Representational Image (Photo Credit: IANS)

বাইকে করে এসে কনস্টেবলে গুলি। ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালীতে।প্রত্যক্ষদর্শীদের মতে অমিতাভ কুমার নামের সরাই পুলিশ স্টেশনের কন্সটেবল ইউকো ব্যাঙ্কের কাছে গাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন।

ঠিক সেই সময় একটি বাইকে করে আসা ৩ জন ব্যক্তিকে দেখে দাঁড়াতে বলেন তিনি। কিন্তু ওই বাইক আরোহী না দাঁড়িয়ে বাইক ফেলে রেখে পালানোর চেষ্টা করে। বেশ কিছু পুলিশ মিলে তাদের ধরার চেষ্টা করে। এর মধ্যেই একজন গুলি চালাতে শুরু করে বলে জানিয়েছেন পুলিশ ভ্যানে ড্রাইভার রমেশ কুমার। সেই গুলি লেগেই মৃত্যু হয় অভিতাভ কুমার নামের কন্সটেবলের।

ঘটনাস্থলে থেকে ওই কন্সটেবলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement