Bihar : ৫০০ টাকার জন্য বন্ধুকে খুনের অভিযোগ বিহারের ভোজপুরে

ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Representational Image (Photo Credits: PTI)

৫০০ টাকার জন্য বন্ধুকে খুনের অভিযোগ উঠল বিহারে। ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুরে (Bhojpur)। এই বিষয়ে এসপি প্রমোদ কুমার যাদব জানিয়েছেন, অভিযুক্তের নাম অজয় মাহাতো। মৃতের দেহ লোপাট করার উদ্দেশ্য ছিল বলে জানা গেছে।

ঘটনায় অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ব্যক্তি। জানা গেছে জানুয়ারী ১০ তারিখে পার্টি করার উদ্দেশ্যেমোহন সিং নামের একজনকে তার বাড়ি থেকে ডেকে আনে। মোহন মদ্যপান করে় অচৈতন্য হয়ে পড়লে তাকে গলাটিপে খুন করে অভিযুক্ত অজয় মাহাতো। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement