Corona: পটনার জেলে করোনার দাপট, একসঙ্গে আক্রান্ত ৩৭ জেল বন্দি

দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মাঝে বিহার থেকে এল আতঙ্কের খবর। পটনার বেউর জেলে একসঙ্গে ৩৭জন বন্দির কোভিড রিপোর্ট পজেটিভ এল।

COVID 19 (Photo Credit: File Photo)

দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মাঝে বিহার থেকে এল আতঙ্কের খবর। পটনার বেউর জেলে একসঙ্গে ৩৭জন বন্দির কোভিড রিপোর্ট পজেটিভ এল। বেউর জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় কোভিড আক্রান্ত কয়েদিদের আইসোলেশনে রাখা হয়েছে। ৩৭জনের মধ্যে অন্তত ১৭জন করোনার উপসর্গ দেখা গিয়েছে বলে খবর। আক্রান্তদের সংস্পর্শে আসা জেল কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৭৯৩ জন আক্রান্ত হয়েছেন । একই দিনে মারণ রোগের বলি ২৭ জন। দেশে সক্রিয় করোনা আক্রান্ত এখন ৯৬ হাজার ৭০০।  আরও পড়ুন:  শিলচরে ডুবছে ক্যানসার হাসপাতাল, অসমের ছবিতে চোখে জল নেটিজেনদের 

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement