Bihar: বিহারে ২৪ ঘণ্টায় বজ্রপাতের জেরে ১২ জনের মৃত্যু, ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস নিতীশ কুমারের
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। মৃতের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি।
নয়াদিল্লিঃ বিগত ২৪ ঘণ্টায় বিহারে (Bihar) বজ্রপাতের (Lightning) জেরে ১২ জনের মৃত্যু। সোমবার একটি সরকারি বিবৃতিত বলা হয়েছে, ১ জুলাই থেকে বজ্রপাতে মোট মৃতের (Death) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জন। রবিবার বজ্রপাতের জেরে প্রাণ হারিয়েছেন ১০ জন। শনিবার মারা গয়েছেন ৯ জন। সরকারি বিবৃতি অনুসারে, বিবৃতি অনুসারে, জামুই এবং কাইমুর থেকে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রোহতাস মারা গিয়েছেন ২ জন। এ ছাড়া সাহারসা, সারান, ভোজপুর, গোপালগঞ্জ মিলিয়ে মারা গিয়েছেন ৪ জন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। মৃতের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement