Bhupesh Baghel's Father Demise : প্রয়াত ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দ কুমার বাঘেল

সোমবার সকাল ৬ টায় মৃত্যু হয় নন্দ কুমার বাঘেলের।

Bhupesh Baghel ( Photo Credits: ANI)

প্রয়াত হলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা নন্দ কুমার বাঘেল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। সোমবার সকাল ৬ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রায়পুরের শিরবালাজি হাসপাতালে বিগত ৩ মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

মাথার এবং স্পাইনাল কর্ডের রোগে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। প্যারালাইসিসের কারণে দেহের অধিকাংশ অংশই অবশ হয়ে গিয়েছিল।

বিদেশ থেকে বোনের আসার পরই শুরু হবে নন্দ কুমার বাঘেলের শেষকৃত্য।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement